Site icon changetv.press

চেঞ্জ টিভিতে এটিএম’র শেষ চাওয়া ও না বলা কথা (ভিডিওসহ)

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

চেঞ্জ টিভি’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২ কোটি টাকা চেয়েছিলেন প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান।

তিনি ২ কোটি টাকা দিয়ে কি করবেন জানতে চাইলে জানান, আমার স্বপ্ন মনের মতো একটা সিনেমা নির্মাণ করবো।

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান সে সময় জানান, আমি জানি শেখ হাসিনা না করবেন না। যদি তার কানে পৌঁছায় তাহলে আমার চাওয়ার গুরুত্ব দিবেন তিনি। তবে আমি কোনো শর্ত ছাড়া ২ কোটি টাকা চাই। কেনো হিসাব দিতে পারবো না বলেও জানান এই গুণী অভিনেতা।

এছাড়াও তিনি চিত্রনায়ক শাকিব খান, প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে মন্তব্য করার পাশাপাশি তাঁর ঘনিষ্ট বন্ধু প্রবীর মিত্র, আইডল হুমায়ূন ফরীদিকে নিয়েও স্মৃতিচারণ করেন ওই সাক্ষাতকারে। তিনি তার জীবনে হুমায়ুন ফরীদির মতো প্রকৃত শিল্পী হতে চান বলেও মন্তব্য করেন।

উল্লেখ্য, এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’  চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। এছাড়া শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।

১ ঘন্টার পুরো সাক্ষাতকারটি দেখতে ক্লিক করুন চেঞ্জ টিভি ইউটিউবে…https://www.youtube.com/watch?v=IH51K8cw3_o

(0)

Exit mobile version