Site icon changetv.press

চুমু খাওয়ার ছবি পোস্ট করায় তোলপাড় বিশ্ব মিডিয়া

ইরানি এথলেট আলি রেজা। একটি ছাদে বসে তার গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। লকডাউনের এই সময়ে সামাজিক দুরত্ব না মেনে উল্টো চুমু দিয়ে ছবি পোস্ট করা নিয়ে রীতিমত তোলপাড় বিশ্ব মিডিয়া।

গার্লফ্রেন্ডকে চুমু খেয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করায় গ্রেপ্তার হয়েছেন এই ইরানি এথলেট।

ক্যাপশনে লেখা ছিল, ‘তেহরানের সন্ধ্যা’। তার ইনস্টাগ্রামে রয়েছে লক্ষাধিক অনুসারী। তেহরানের পুলিশ প্রধান সরদার হোসেইন রাহিমি বলেন, আমরা খেলার বিরুদ্ধে নই। তবে আমরা ‘অশ্লীল’ কাজের পক্ষেও নই। অতি রক্ষণশীল দেশটিতে বরাবরই নাগরিকদের স্বাভাবিক কাজকর্মের জন্য বল প্রয়োগের ঘটনা ঘটে।

তেহরান পুলিশ জানিয়েছে, তারা শিগগিরই আলি রেজার গার্লফ্রেন্ডকেও গ্রেপ্তার করতে যাচ্ছে। আলি রেজার ভাই জানিয়েছেন, গত সোমবার তার ভাইকে গ্রেপ্তার করা হয়। তিনি যে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাতে দেখা যাচ্ছে, তার গার্লফ্রেন্ডকে তিনি একটি ছাদের ওপরে দাঁড়িয়ে চুমু খাচ্ছেন।

(0)

Exit mobile version