Site icon changetv.press

চীনের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে সৌদি আরব

পাকিস্তানের পরম বন্ধু চীনকেও ছাড় দিচ্ছে না সৌদি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথায় সায় না দেওয়ায় সৌদির ওপর রাগ দেখায় পাকিস্তান। এরপরই সৌদি চেপে ধরে পাকিস্তানকে। আন্তর্জাতিক আইনি পথে পাকিস্তানকে দেওয়া ঋণের অর্থ শোধ চায় সৌদি। সেই ঋণের টাকা জোগাতে পাকিস্তানকে চীনের দিকে তাকাতে হয়। এমন অবস্থায় পাকিস্তানকে চীন সাহায্য করতেই সৌদি আরবের চক্ষুশূল হয়েছে চীনও!

পাকিস্তান পর্বের পরই সৌদি আরবের বড় তেল কোম্পানি অ্যারামকোর সঙ্গে চীনের ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছিল আগে। আর সেই চুক্তিকে সাম্প্রতিককালে বাতিল করেছে সৌদি আরব। কথা ছিল, সৌদির তেল কোম্পানি অ্যারামকো একটি পরিশোধনাগার ও একটি পেট্রোক্যামিকেল কম্প্লেক্স চীনে গড়ে তুলবে। তার জন্যই প্রস্তুতি চলছিল। তবে সৌদির পদক্ষেপে তা আঘাত পেয়েছে।

সৌদির পদক্ষেপে চীনের ব্যবসায়িক দিকে যে ধাক্কা লেগেছে তা বলাই বাহুল্য। তবে আপাতভাবে সৌদির তেল কোম্পানি জানিয়েছে, করোনার আবহে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় তারা এমন পদক্ষেপ নিয়েছে।

সূত্র : ওয়ান ইন্ডিয়া ও দ্য ইকোনমিক টাইমস।

(0)

Exit mobile version