Site icon changetv.press

চীনের বিরুদ্ধে করোনা গবেষণার তথ্য চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র প্রায়ই চীনের বিরুদ্ধে শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে অভিযোগ করে এসেছে। আর চীন তা বরাবরই অস্বীকার করে আসছে। এমন সময় এবার নতুন অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র।

এবার করোনা ভাইরাস নিয়ে গবেষণার তথ্য চুরির অভিযোগ করলো যুক্তরাষ্ট্র। আর এই অভিযোগ আনলো সরাসরি চীনের বিরুদ্ধে।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, চীন সংশ্লিষ্ট হ্যাকাররা আমেরিকান সংস্থাগুলোর কোভিড-১৯ নিয়ে গবেষণা প্রতিবেদন চুরি করছে। সাইবার চুরির ব্যাপারে বিজ্ঞানী ও স্বাস্থ্য কর্মকর্তাদের তাই সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তারা। অবশ্য সাইবার হামলার লক্ষ্যবস্তু ও হ্যাকারদের ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন (এফবিআই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে ডিজিটাল তথ্য চুরির চেষ্টা করছে চীনা সংশ্লিষ্ট সাইবার অপরাধীরা। এফবিআই বিষয়টি তদন্ত করছে।
পর্যবেক্ষণে কোভিড-১৯ সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কের কাছ থেকে মূল্যবান বুদ্ধিবৃত্তিক সম্পত্তি এবং টিকা, চিকিৎসা ও পরীক্ষা সংক্রান্ত জনস্বাস্থ্য তথ্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা চিহ্নিত করা হয়েছে।

(0)

Exit mobile version