Site icon changetv.press

চাকরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এগিয়ে

চাকরির বাজারে তুলনামূলক এগিয়ে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণরা। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বলছে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকোত্তর (এমএ) তরুণদের মাঝে বেকারত্বের হার ৩৬ দশমিক ২ শতাংশ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ। পিছিয়ে থাকলেও তুলনামূলক বেশি বেতনে চাকরিতে প্রবেশ করছে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণরা।

বিআইডিএস এ বছর বিভিন্ন গবেষণা ফল বিস্তরণ উপলক্ষ্যে রবি-সোম দুই দিন সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে তরুণদের কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুর্শিদের নেতৃত্বে এই গবেষণা পরিচালনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত বিভিন্ন কলেজ হতে পাশ করা ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ৪৬ শতাংশ তরুণ চাকরি খুঁজে যাচ্ছেন। তাদের বড়ো অংশ তিন-চার বছরেরও বেশি সময় ধরে বেকার। বাংলাদেশের মতো উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশে যুবকদের মধ্যে বেকারত্ব একটি বড়ো সমস্যা। তবে শঙ্কার বিষয় হচ্ছে, শিক্ষিতদের বড়ো একটা অংশ যদি উন্নয়ন প্রক্রিয়ার বাইরে থাকে, তাহলে সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কা থেকে যায়।

(662)

Exit mobile version