‘আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার
হই নাতো তার মত চরিত্রবান,
কত শত কথা বলে যাই অবিরত
হই নাতো তার মত কাজে আগুয়ান।’
ওপড়ের এই চার লাইন মনে করিয়ে দেয় চরম বাস্তবতার কথা। সমাজে আমরা বিপ্লব শব্দ হাজার বার উচ্চারণ করলেও সত্যিকারভাবে সে পথ থেকে অনেক দুরে থাকি। চরিত্রবান সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ‘র কর্মজীবন ও আচরণ অনেক সুন্দর বলে প্রশংসা করলেও বাস্তবে তাঁর দেখানো পথ থেকে সরে দাড়িয়েছি।
জনপ্রিয় গীতিকার, সুরকার ও জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক নিখুঁত ভাবনাগুলো তুলে ধরেছেন এই গানে। আর গানটি গেয়েছেন আর এক তরুন কণ্ঠশিল্পী ‘স্টার ভয়েজ’ তারকা ইমতিয়াজ আহমেদ।
গানটি সম্পর্কে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ সমাজের একটা অংশ বরাবরই রাসুলের জীবন ও আচরণের কথা বললেও বাস্তবে পালন থেকে বিরত থাকে, মূলত সে বিষয়টি গানে গানে তুলে ধরেছি। মানিক ভাইয়ের প্রতি আমি চির কৃতজ্ঞ, তার লেখা ও সুর করা এত সুন্দর ব্যাতিক্রমী গানটি গাইতে পেরে। ‘
গানটি ইতোমধ্যে মানিক মিউজিক’র ব্যানারে প্রকাশিত হয়েছে।
লিংক..
https://youtu.be/ed7JPsPkubY
(196)

