Site icon changetv.press

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৭ জন নিহত

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে । এসময় ভবনও ধসে পড়ে আগুনে দগ্ধসহ আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে।

রোববার সকালে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক।

গ্যাস পাইপলাইন বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

(12)

Exit mobile version