Site icon changetv.press

চট্টগ্রাম নগরের চাবি উপহার পেলেন সাকিব!

টাইগারদের টেস্ট জয়ের প্রথম ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামে সাকিব আল হাসানের ভক্তদের ঢল নেমেছিলো মঙ্গলবার। সকাল ১২টার দিকে তিনি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সহ-সভাপতি সালাউদ্দীন মো.রেজা।

আজ বিকাল ৪টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা সংস্থার ক্রিকেট কমিটির আয়োজনে সাকিব আল হাসানকে এই সংবর্ধনা দেওয়া হয়। সাকিব আল হাসানকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন হিসেবে চট্টগ্রাম নগরের চাবি উপহার দেয়া হয় । চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সাকিব আল হাসানের আগে আরো তিনজন বরেণ্য ব্যক্তিত্বকে এই চাবি উপাহার দেয়া হয়েছিলো। এদের মধ্যে ১৯৭৭ সালে বিশ্বসেরা বক্সার মোহাম্মদ আলী, ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানের ক্রিকেটার ইমরান খান, ২০১৪/১৫ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে।

(43)

Exit mobile version