Site icon changetv.press

চট্টগ্রামে শিক্ষার্থীকে যৌন নিপীড়নকারী সেই দারোয়ান দীপক আটক !

চট্টগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পলাতক প্রহরীকে আটক করা হয়েছে । নগরীর বাকলিয়া থানার আব্দুল লতিফ হাট এলাকা থেকে দীপক দে’কে (৪৫) আটক করা হয় বলে জানিয়ে ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, সকালে পুলিশ পৌঁছানোর আগে দীপক স্কুল থেকে পালিয়ে গিয়েছিল । এরপর আমরা নগরীর বিভিন্ন স্থানে তাকে ধরতে অভিযান শুরু হয়। গভীর রাতে বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বুধবার সকালে পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ুয়া এক শিশুর শ্লীলতাহানির চেষ্টা নৈশ প্রহরী দীপক চালান বলে অভিভাবকদের অভিযোগ।

তারা বলেন, দীপককে আটকে রাখলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে কৌশলে পালিয়ে যান।

এর আগে, ২০১৩ সালে পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে চাকরি থেকে বরখাস্ত হন দীপক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে চাকরি ফিরে পেয়ে পুনরায় এ স্কুলে যোগ দেন।

(4)

Exit mobile version