Site icon changetv.press

চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সিপি বাংলাদেশ কোম্পানী লিঃ এর সামনে একটি টাওয়ারের মধ্যে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম সামিনা আক্তার মনি (২১)। সে করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী। সামিনা সাবনিখীল এলাকার ইলিয়াছ মিয়ার মেয়ে। গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বুধবার সকালে করেরহাটের সিপি কোম্পানীর কারখানার সামনে টাওয়ারের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশ দেখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে বলা যাবে না এটি হত্যা না আত্মহত্যা।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তাঁর বাবা বাড়িতে ছিলেননা। পরে সকালে বাড়ির পাশের একটি টাওয়ারে গলায় ফাঁস অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তিনি ঘটনার সুস্থ্য তদন্ত দাবী করেন।

(34)

Exit mobile version