Site icon changetv.press

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির পৃথক আক্রমণের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন।

(8)

Exit mobile version