Site icon changetv.press

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে নিহত ১ জন

র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে  মোরশেদ আলম নামে একজন নিহত হয়েছেন ।

নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত ও বেশ কয়েকটি আলোচিত হত্যা মামলার আসামি বলে দাবি করা হয়েছে । শনিবার রাতে বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে ।

র‍্যাবের ভাষ্য, টহল দেয়ার সময় র‍্যাবের সাথে ডাকাত দলের গোলাগুলি হয় । গুলিবিদ্ধ অবস্থায় মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । নিহত মোরশেদ ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলার আসামি ।

(6)

Exit mobile version