চট্টগ্রাম নগরীর খুলশী থানার জিইসি মোড় সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণ জাকির হোসেন সানি (১৯) সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, জাকির হোসেন সানি চট্টগ্রামের সন্তান হলেও সে ঢাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই পায়ে ছুরির আঘাতসহ ওই তরুণকে জিইসি এলাকা থেকে কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
(512)

