Site icon changetv.press

চট্টগ্রামে কোচিং করতে গিয়ে নিখোঁজ ছাত্রী

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চকবাজারের লালচান্দ সড়কে মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে গিয়ে আর বাসায় ফেরেনি তাছমিনা।

অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওইদিন রাতে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর ৩৯৪।

তাছমিনার ভাই রিয়াদ বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় কোচিং করতে যায় তাছমিনা। ১০টার ভেতর বাসায় চলে আসে। কিন্তু ওইদিন ঠিক সময়ে বাসায় না আসলে তার মুঠোফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। পরে কোচিং সেন্টারের ক্লোজ সার্কিট ক্যামেরায় তাছমিনা কোচিং করে বের হতে দেখা যায়।

তিনি বলেন, আমরা খবর নিয়ে জানতে পারি তাছমিনাকে চার-পাঁচজন যুবক একটি বার্গারের দোকানে নিয়ে গিয়ে মারধর করে। রাত ১০টার দিকে একটি অচেনা নাম্বার থেকে কল দিয়ে তার মুক্তিপণের জন্য ৩০ হাজার টাকার চাঁদা দাবি করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

(23)

Exit mobile version