Site icon changetv.press

চট্টগ্রামে এই প্রথম সর্বোচ্চ রান সংগ্রহ বাংলাদেশের

শুরুতে হাল ধরলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনের ব্যাট থেকেই আসে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। আর শেষদিকে গিয়ে ফিনিশিংয়ের দায়িত্বটা নেন অন্য দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সিনিয়র চার তারকা পরিস্থিতি বুঝে কখনও ধীর, কখনও গতির সঞ্চার করেছিলেন বাংলাদেশ ইনিংসে। তাতেই সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা পেয়েছে ৬ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ। এই মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ।

হোয়াইটওয়াশ এড়িয়ে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতা খুলতে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ২৯৮ রানের। আগের দুই ম্যাচে যথাক্রমে ১২২ ও ১৪৮ রানে অলআউট হওয়া ক্যারিবীয়দের জন্য ২৯৮ রান রীতিমতো পাহাড়সম লক্ষ্য। তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে সাগরিকায় হওয়া সবশেষ ওয়ানডে ম্যাচটি। যেখানে আগে ব্যাট করে ২৮৬ রান করেছিল জিম্বাবুয়ে। যা মাত্র ৪২.১ ওভারেই তাড়া করে ফেলেছিল বাংলাদেশ দল।

তবে বছর তিনেক আগে হওয়া সেই ম্যাচের উইকেট ও কন্ডিশনের সঙ্গে আজকের পার্থক্য অনেক। যা বোঝা গেছে বাংলাদেশ ইনিংসের শুরুর দিকে।

(0)

Exit mobile version