Site icon changetv.press

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন

ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে।

সিয়েরায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে। উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন। –

সুত্রঃ  ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান

(5)

Exit mobile version