Site icon changetv.press

ঘরেই নামাজ আদায় করুন: মাওলানা তারিক জামিল

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসকে আল্লাহর একটি পরিক্ষা আখ্যায়িত করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিল।

সোমবার (২৩) উর্দু গণমাধ্যম ডেইলি জংয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। বয়ানে তাবলিগ জামাতের শীর্ষ এই আলেম পাকিস্তানের জনগণকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা মানারও আহবান জানিয়েছেন।

তিনি বলেন, যদি মুসাফাহা ও করমর্দনের কারণে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপাতত মুসাফাহা না করা উচিত। তিনি বলেন,মসজিদে জামাতে নামাজ আদায়ে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার ভয় থাকে,তবে পরিস্থিতি বিবেচনা করে নিজেদের ঘরেই নামাজ আদায় করুন।

তাছাড়া জনসমাগম এড়িয়ে চলার সরকারি নির্দেশনাও সবাইকে অনুসরণের আহবান জানান তারিক জামিল।

 

(167)

Exit mobile version