Site icon changetv.press

গ্রেফতার হলেন গাছ কাটা নারী

গতকাল একাধারে গাছ কাটার অভিযোগে সকালে এক নারী আটক।

সাভার এলাকার সিআরপি রোডে বাসার ছাদে থাকা গাছ কাটার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল গাছকাটার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। ভিডিওটি পোস্ট করেছেন সুমাইয়া হাবিব নামের এক নারী।
সকালে নিজ বাসা থেকে আটকের পর ওই নারী বলেন, আমি অনুতপ্ত, ভুল করেছি।

ভিডিওতে দেখা যায়, এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! এ সময় বাগানটির মালিক তার কাছে এ কাজটি না করতে অনুনয়-বিনয় করছেন। চোখের সামনেই তিলে তিলে গড়া শখের বাগানটি টুকরো টুকরো হতে দেখছেন তিনি। কিন্তু তার আকুতি, মিনতির চুল পরিমাণ অনুভূতিও ওই নারীকে স্পর্শ করছে না। ওই নারী কেন পরিবেশবান্ধব গাছ কেটে ফেলছেন? সে প্রশ্নের জবাব দিয়েছেন ভুক্তোভোগী সুমাইয়া হাবীব নিজেই।

গাছগুলো ছাদের পরিবেশ নষ্ট করছে বলেই নাকি এগুলো কেটে ফেলেছেন ওই নারী।

ঘটনার বিবৃতি দিয়ে সুমাইয়া হাবিব লিখেছেন, কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই নারীর গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই নারী আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?

(56)

Exit mobile version