Site icon changetv.press

গ্রেপ্তারের পর জামিনে মুক্ত যুবরাজ সিং

জাতি বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে গ্রেফতার করা হয়। প্রাক্তন অলরাউন্ডারকে পরে অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।

প্রায় এক বছর আগে নেটমাধ্যমে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন যযুবেন্দ্র চহাল। সেই নিয়ে রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। ওই সময় তাকে গ্রেফতার করার দাবি ওঠে নেটমাধ্যমে। যুবরাজ যদিও ওই সময় ক্ষমা চেয়েছিলেন।

টুইট করে ক্ষমা চেয়ে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেছিন, ‘আমি কখনো কোনো জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভিপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারো ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালোবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।’

এই ঘটনায় এক বছর আগে ঝাঁসি শহরে যুবরাজের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতেই যুবরাজকে গ্রেফতার করা হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয়া হয়।

(0)

Exit mobile version