Site icon changetv.press

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল পালিত

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বাম গণতান্ত্রিক জোটের ডাকা রোববার (০৭ জুলাই) অর্ধদিবস হরতাল পালন করা হয়।

সকালে ময়মনসিংহ শহরের মালগুদাম এলাকায় দলীয় কার্যালয় থেকে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল করে সিপিবি, ছাত্র ও যুব ইউনিয়ন। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে রেলস্টেশন মোড়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। এতে শত শত যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

হরতালের সর্মথনে রংপুরেও বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট। পরে পথসভা থেকে, গ্যাসের দাম বাড়ানো যুক্তিসম্মত নয় বলে দাবি করেন দলের নেতারা।

এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

(10)

Exit mobile version