Site icon changetv.press

গোপালগঞ্জেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা; নতুন ৮ জন চিহিৃত

এবার গোপালগঞ্জে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালিপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

(8)

Exit mobile version