Site icon changetv.press

গুলির আওয়াজ শুনে সংবাদ সম্মেলন বন্ধ করলেন ট্রাম্প

সোমবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ব্রিফ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হোয়াইট হাউসের বাইরে হঠাৎ গুলির আওয়াজ, এরপর সংবাদ সম্মেলনের মাঝপথেই মঞ্চ ছাড়তে হলো তাকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানার পর ৯ মিনিটের ব্যবধানে আবার সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি। আর গুলির ঘটনার সময় বাইরে থেকে হোয়াইট হাউসের দরজা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয়বার যোগ দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সবসময়ের মতো দ্রুত এবং কার্যকর সাড়া দেওয়ায় তিনি সিক্রেট সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানান।

এ বিষয়ে এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ৫১ বছর বয়সী এক ব্যক্তি আমাদের এক অফিসারের দিকে এগিয়ে এসে বলেন, তার কাছে অস্ত্র আছে। এ সময় ওই ব্যক্তিকে কব্জায় নেওয়া হয় এবং নিরস্ত্র করা হয়।

এদিকে উপস্থিত সাংবাদিকরা ওই ঘটনায় ট্রাম্প আতঙ্কিত হয়েছেন কিনা জানতে চাইলে, ট্রাম্প উত্তরে পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমাকে দেখে কি আতঙ্কিত মনে হচ্ছে?

(0)

Exit mobile version