Site icon changetv.press

গুজবের খপ্পর এড়াতে ভিক্ষুকদের আইডি কার্ড প্রদর্শন

এবার গুজব থেকে রক্ষা পেতে সাতক্ষীরার ভিক্ষুকরা নেমেছে ভিন্ন পন্থায়।
ছেলেধরা আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে সাতক্ষীরার ভিক্ষুকরা স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ঘুরছেন বলে জানা যায়।

সাতক্ষীরার সুলতানপুর এলাকার মানুষেরা এ বিষয়ে বলেন, ‘বিভিন্ন এলাকায় ছেলেধরা বলে পিটিয়ে মারা হচ্ছে। সে কারণে আমরা ভয়ে আছি। কখন ছেলেধরা বলে মারা শুরু করে। আগের তুলনায় কম বের হচ্ছি। পরিচিত এলাকার বাইরে ভিক্ষা করতে যাচ্ছি না। সঙ্গে আমাদের এলাকার চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ও আইডি কার্ড রাখছি। যাতে বিপদে পড়লে এটা দেখাতে পারি।

(11)

Exit mobile version