Site icon changetv.press

গান গেয়ে প্রতারণার শিকার কুদ্দুস বয়াতি (ভিডিওসহ)

গান গেয়ে প্রতারণার শিকার বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি ।

সম্প্রতি চেঞ্জ টিভির একান্ত সাক্ষাতকারে এই বয়াতি জানান , প্রায় ৩ বছর আগে ‘আসো মামা হে’ শিরোনামের একটি গান সঙ্গীত পরিচালক প্রিতম আহমেদ তাকে ‍দিয়ে করিয়ে নেয় । সে সময় ৫ হাজার টাকা দেয় । সে আরও টাকা দিতে চাইলেও তা আর দেয়নি । তিনি আরও জানান, প্রিতমের বাবা প্রয়াত খালিদ হাসান মিলু আমার বন্ধু মানুষ, এ জন্য আমি কিছু বলিনি কারণ সে পরে এ থেকে আয়ের অর্ধেক টাকা দিতে চেয়েছে । কিন্তু আমাকে আর একটি টাকাও দেয়নি ।

কুদ্দুস বয়াতির কথার সুত্র ধরে প্রিতম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গানচিলের সাথে অনেকবার দেখা করেছি কিন্তু তারা আমাকে কোনো অর্থ দেয়নি ।

সত্যতা যাচাইয়ে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের কর্ণধার আসিফ ইকবালের সাথে কথা হলে তিনি বলেন, প্রতিশ্রুত সকল অর্থ চুক্তি অনুযায়ী প্রিতম আহমেদকে দেওয়া হয়েছে । সে যদি তা পরিশোধ না করে তাহলে আমার ‍ কিছু করার নাই ।

বিস্তারিত দেখুন চেঞ্জ টিভির ইউটিউবে…
https://www.youtube.com/watch?v=WpnIStoWcXM

(52)

Exit mobile version