Site icon changetv.press

গাজীপুরে ফ্রিজ তৈরি কারখানায় আগুন

গাজীপুরে ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে।

আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

 

(13)

Exit mobile version