Site icon changetv.press

গাজায় আধা ঘন্টায় ১২২টি বোমা হামলা !

আবারও গাজা উপত্যকায় ভয়াবহ হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ৬০টি যুদ্ধ বিমান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। তারা গাজায় হামাসের সুড়ঙ্গ ও ঘাঁটি হিসেবে পরিচিত অন্তত ৬৫টি স্থানে হামলার দাবি করেছে।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রায় ৩০ মিনিট উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার পর থেকে পাল্টা প্রতিরোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসলায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছিল। এক্ষেত্রে হামাস ভূগর্ভস্থ কিছু সুড়ঙ্গ ব্যবহার করে আসছিল। মঙ্গলবার রাতে হামাসের এসব সুড়ঙ্গ লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, মাত্র আধা ঘণ্টায় তারা ৬৫টি স্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে। হামাসের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

তবে তার এই দাবির সত্যতা নিশ্চিত করে এখনও কোনো বার্তা দেয়নি হামাস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে।

(0)

Exit mobile version