Site icon changetv.press

গর্ভপাত নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে নিষিদ্ধ করা হয়েছে গর্ভপাতকে। মঙ্গলবার ওই অঙ্গরাজ্যের  সিনেটে এ সংক্রান্ত বিলটি পাস হয়। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। এর আগে এই বিলটি আলাবামার হাউজ অব রিপ্রেজেন্টাটিভে ৭৪-৩ ভোটে পাস হয়েছিল।

যুক্তরাষ্ট্রে নারীদের জাতীয় সংস্থা ইতিমধ্যে এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, গর্ভপাত বিরোধী রাজনৈতিক প্রার্থীদের সুবিধা করে দিতেই এই আইন করা হচ্ছে।

তবে বিলের পক্ষে রিপাবলিকার আইনপ্রনেতা টেরি কলিনস বলেন, আমাদের বিলটি শুধু বলতে চাইছে যে, গর্ভে থাকা শিশুটিও একজন মানুষ। ডেমোক্রেট দলের সিনেটর ববি সিংলেটন এর বিরোধিতা করে বলেন, এই বিল ডাক্তারদের অপরাধী সাব্যস্থ করবে এবং পুরুষদের অনুমতি দেবে নারীদের শরীরের বিষয়ে কথা বলতে।

(9)

Exit mobile version