Site icon changetv.press

গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আবুল হাশেম (২৫)।

মঙ্গলবার সকালে ভারতীয় সীমানায় আবুল হাশেম গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়। নিহত হাশেম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কালাইয়েরচর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ও নারায়ণপুর ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার ভোরে আবুল হাশেমসহ ৪-৫ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় তারা আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাবপিলার ৮এস/অস্থায়ী সাতটি পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের সয়তালমারী এলাকায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

ভারতীয় ৪১ বিএসএফ মন্ত্রিরচর বিওপির জওয়ানরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।

এ সময় আবুল হাশেম মাথার পাশে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আবুল হাশেমকে তার সঙ্গীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে প্রথমে গোপনে চিকিৎসার ব্যবস্থা করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বিকেলের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

(10)

Exit mobile version