Site icon changetv.press

গরুর বদলে নারীদের কথা ভাবুন: মোদিকে ভারতীয় তরুণী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাকে কী বার্তা দেবেন? এর জবাবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে ১৮ বছর বয়সী এক প্রতিযোগীর সাহসী উত্তর নজর কেড়েছে। গরুর বদলে নারীদের কথা ভাবতে অনুরোধ করবেন বলে জানিয়ে দেন ওই সুন্দরী।

জানা যায়, ভিকুওনুয়ো সাচু নামের এক তরুণী ভারতে মিস কোহিমা নামের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা-তে গত ৫ অক্টোবর প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাচু।

এসময় বিচারকরা প্রশ্ন রেখেছিলেন যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেলে তাঁকে কী বার্তা দেবেন তিনি।

সাচু এর জবাবে বলেন, প্রধানমন্ত্রীকে গরুর বদলে নারীদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি। তার এই উত্তরে হাততালি ও হাসির রোল পড়ে দর্শকদের মধ্যে।

ইতোমধ্যে সাচুর উত্তরের ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। টুইটারে ৬লক্ষাধিকবার দেখা হয়েছে এই ভিডিওটি। নাগাল্যান্ড পোস্টের খবর অনুযায়ী প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছেন সাচু।

গত বছরে ভারতে গো-রক্ষার নামে দেশজুড়ে একের পর এক গণপ্রহারের খবর শিরোনামে উঠে আসে।

 

(5)

Exit mobile version