Site icon changetv.press

গরিবদের পাশে রানু মণ্ডল

করোনা ভাইরাসের প্রভাবে ভারতে চলা লকডাউনের এই সময়, রাতারাতি তারকা খ্যাতি বনে যাওয়া সেই রানু মণ্ডলই এবার এগিয়ে এলেন গরিবদের সাহায্যের জন্য।

একটি ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রানাঘাটের কিছু গরিব মানুষকে নিজের সাধ্যমতো চাল, ডাল, ডিমসহ আরও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রানু মণ্ডল। সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

রানুর এই পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রসঙ্গত, বলিউডে হিমেশ রেশমিয়ার পাশাপাশি উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়ে ফেলেছেন রানু মণ্ডল।

উল্লেখ্য, খুব বেশিদিন আগের কথা নয়, একদিন রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন কাটিয়েছেন রানু মণ্ডল। তবে সোশ্যাল মিডিয়া তার গাওয়া গান ভাইরাল হতেই আলোচনায় উঠে এসেছিলেন রানু মণ্ডল। ভবঘুরে থেকে রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি। গানের গলায় মুগ্ধ হিমেশ রেশমিয়া তাকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন।

(18)

Exit mobile version