Site icon changetv.press

গণফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি বিলুপ্তের এক সপ্তাহ পর বৃহস্পতিবার (১২ মার্চ) এ কমিটি ঘোষণা করা হলো। তবে এতে পুরোনো কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ বেশ কয়েকজন প্রেসিডয়াম সদস্যকে বাদ দেওয়া হয়েছে।

দুপুরে দলটির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নামও জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৪ মার্চ কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একই সঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। আহ্বায়ক কমিটিতে কামাল হোসেন নিজেকে সভাপতি এবং বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করেন।

(21)

Exit mobile version