আজ ৩০ ডিসেম্বর (সোমবার) ঢাকাসহ সারাদেশে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সারাদেশে সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হবে। ঢাকায় সোমবার বিকেল ৩টায় সমাবেশ করা হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।
(4)

