Site icon changetv.press

খালেদা জিয়া পঙ্গু হওয়ার উপক্রমঃ মির্জা ফখরুল

জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার অঙ্গ-প্রত্যঙ্গগুলো পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেন, বেগম জিয়া এখন এত অসুস্থ, তিনি নিজে হাতে কিছু খেতে পারেন না। তাকে সাহায্য করে খাইয়ে দিতে হয়। তিনি হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। এমনকি বিছানা থেকেও দু’জন সাহায্য করে তাকে উপরে তুলতে হয়।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে রিপোর্ট তারা দিয়েছেন তা প্রকাশ করা হচ্ছে না। আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বেগম জিয়ার স্বাস্থ্যের সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানাচ্ছি।

(6)

Exit mobile version