বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন করেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা, চট্টগ্রাম সহ সারাদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। পুরো আদালত চত্বর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেন তারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে নানা টালবাহানায় আটকে রাখা হয়েছে। সরকারের বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের কারণেই বেগম জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
(22)

