বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করে বলেছেন, সরকারি আদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে (বিদেশ) যাওয়া নিষিদ্ধ করাকে আমরা অমানবিক বলে মনে করি। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মানবিক কর্ম। এটাই আমাদের দাবি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে ছিলেন, কিন্তু সুস্থ হতে পারেননি। তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে নিতে হবে। তিনি যাবেন কি যাবেন না সেটা ভিন্ন কথা।
এ সময় উপস্থিত ছিলেন– মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
(0)

