আসন্ন ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীদের পরিহিত খাদি মুজিব কোট জেল্লা ছড়াবে। ২৬ মার্চ দুদিনের সফরে ঢাকায় পৌঁছাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির ঢাকা সফরের প্রাক্কালে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের দেওয়া অর্ডারের ভিত্তিতে তার সফরসঙ্গীদের জন্য ভারতের ঐতিহ্যবাহী খাদির তৈরি এক’শ মুজিব কোট সরবরাহ করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উৎসবে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদি ঢাকা সফর করবেন।
ছয় বোতামবিশিষ্ট কালো রঙের মুজিব কোটের নিচের অংশে দুটি পকেট এবং ওপরে বাঁ পাশে বুকে একটি পকেট থাকবে। উন্নত মানের পলি খাদি কাপড় দিয়ে এই মুজিব কোট তৈরি করা হয়েছে।
(0)

