Site icon changetv.press

খবরের জন্য বন্যার পানিতে পাকিস্তানি সাংবাদিক

সম্প্রতি পাকিস্তানি এক সাংবাদিকের একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় গলা পানিতে দাঁড়িয়ে জি টিভি-নিউজের আজাদার হুসাইন নামের ওই সাংবাদিক বুম হাতে নেমে পড়েন পানিতে। 

ভিডিওটি  জি-টিভিনিউজ ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। ভিডিওর উপরে ক্যাপশনের জায়গায় লেখা-বন্যার পানিতে পাকিস্তানি সাংবাদিক। দায়িত্ব পালনের জন্য তিনি জীবনের ঝুঁকি পরোয়া করেননি।

এই ভিডিওটি নিয়ে নানা রকম মন্তব্যই আসছে। কেউ বলছেন চূড়ান্ত সাহসিকতার কাজ করেছেন তিনি আবার অন্য দল বলছে একটি খবরের জন্য এতটা ঝুঁকি নেয়া উচিত হয়নি। 

উল্লেখ্য এর আগে প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগে এর আগে বাংলাদেশি সাংবাদিকরাও বিভিন্ন কঠিন পরিস্থিতিতে এমন ভূমিকা পালন করেছেন। 

(17)

Exit mobile version