গত সোমবার হঠাৎ করেই সাকিব তামিমদের ১১ দফা দাবি পেশ হওয়ার পর আজ বিসিবি প্রধান প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় সকল দাবি মেনে নিতে প্রস্তুত বিসিবি।
বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নাজমুল হাসান পাপনের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নিতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের পাপন বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত আমরা। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দরজা ক্রিকেটারদের জন্য সব সময় খোলা রয়েছেও বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রীকে না জানিয়ে এরকম করে ১১ দফা তুলে ধরাকে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট বলেও জানান বিসিবি প্রধান।
(8)

