Site icon changetv.press

ক্যাম্পাস বন্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের অনশন

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে অনশনে বসেছেন চার শিক্ষার্থী।

শনিবার রাত ৯টা থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই কর্মসূচি শুরু করেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মো. হাসান বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এম তূর্য, একই বিভাগের ইয়াসিন আরাফাত প্লাবন এবং মনোবিজ্ঞান বিভাগের মোহাম্মদ জুনায়েদ হোসেন খান। তারা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।

অনশনকারী জুনায়েদ হোসেন খান বলেন, খুবই গাদাগাদি করে হলে থাকতে হয়। ক্লাস করতে হয়। যেখানে ৮০ জনের ক্লাস করার কথা সেখানে ১৫০-২০০ জন অংশ নেন। এমন অবস্থায় এই ভাইরাসের সংক্রমণ হলে তা দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়বে। যার কারণে আমরা একটাই দাবি উত্থাপন করেছি। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাস বন্ধ রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

(9)

Exit mobile version