Site icon changetv.press

কোরিয়ায় আরো ১৬৯ জন করোনায় আক্রান্ত

দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৬৯ জন। এই নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১হাজার ১শ৪৬ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্তদের মধ্যে একজন মার্কিন সেনা সদস্য রয়েছেন। আক্রান্ত ওই মার্কিন সেনা দায়েগু শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ক্যারোল ক্যাম্পে কর্মরত ছিলেন। নতুন করে আক্রান্তদের মধ্যে ১৩৪ জনই দায়েগু শহরের । এই দায়েগু শহরের একটি হাসপাতাল এবং একটি ধর্মীয় গ্রুপ থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে এর আগে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় |

(9)

Exit mobile version