Site icon changetv.press

কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রাম কমিটির যুগ্মআহবায়ক এরশাদ আটক

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এরশাদকে আটক করেছে চকবাজার থানা-পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চকবাজার এলাকায় প্যারেড ময়দানে ছাত্রলীগের একটি গ্রুপ হামলা করে তাকে চকবাজার থানায় সোপর্দ করে। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্মআহবায়ক।

এরশাদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। এরশাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত । তবে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই করার জন্য থানায় আটক রাখা হয়েছে।

নিজাম উদ্দিন আরো বলেন, এরশাদকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের এক পক্ষ নিজেদের কর্মী দাবি করছে, আবার অন্য পক্ষ দাবি করছে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছ

(109)

Exit mobile version