Site icon changetv.press

কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে ২৭ জন দগ্ধ

রাজধানীর কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ২৭ জন।

আজ বিকেল সোয়া ৪ টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে।

উদ্ধারকারী মো. জাহিদ সাংবাদিকদের জানান, আগুনে দগ্ধ হয়ে ২৭ জন ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে। তবে নিহত হওয়ার খবর পাওয়া যায়নি ।

(12)

Exit mobile version