লোকগানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। হঠাৎ তার কণ্ঠ থেমে গেছে। এখন লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। কারণ গত বছর স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী। এতে তার শরীর অসাড় হয়ে পড়ে।
তিনি বলেন, ভালো আছি, কিছুটা হাঁটাচলা করতে পারছি। বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। চেষ্টা করছি, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরার। হয়তো কিছুদিনের মধ্যে সবার দোয়ায় আবারো গানে ফিরতে পারব।
প্রায় দেড় দশকের বেশি সময়ে বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন রিংকু। নিয়মিত স্টেজ শো করতেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের মার্চে ‘জিকির’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন। তারপর থেকেই এই শিল্পীর কণ্ঠে আর কোনো গান প্রকাশ পায়নি।
(0)

