Site icon changetv.press

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা

কেনিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। রোববার সকালে কেনিয়ার উওর উপকূলে অবস্থিত কেনিয়া ও মার্কিন বাহিনীর যৌথ এ সেনা ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ চলছে।

দেশটির সামরিক এক কর্মকর্তা জানায়, আল শাবাব সদস্যরা ভারী অস্ত্রসস্ত্র নিয়ে ভোর ৫.৩০টার দিকে হামলা চালায়। এ ঘাঁটিতে কেনিয়া ও মার্কিনি সেনাসহ বেশ কয়েকটি দেশের সেনারা অবস্থান করছেন।

এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সুত্রঃ আল জাজিরা

(38)

Exit mobile version