Site icon changetv.press

কেঁদে ফেললেন পরিচালক মালেক আফসারী, কিন্তু কেনো ?

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সাধারণ মানুষদের এই সময় এসে বেশ অসুবিধাই পোহাতে হচ্ছে। বিশেষ করে ঢাকাতে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের অনেকেই চাকরি হারিয়ে ভাড়া পরিশোধ করতে না পারায় পড়েছেন বিপাকে। কেউবা সহানুভূতি দেখিয়ে মওকুফ করছেন বাড়ি ভাড়া। সামগ্রিগভাবে ঢাকা ছেড়ে গ্রামের দিকে ছুটে যাওয়া মানুষের সংখ্যাই বেশি।

অনেকের ধারণা সিনেমার সঙ্গে জড়িতরা ভালোই রয়েছেন। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। কারণ করোনার কারণে একেবারে কাজহীন জীবনযাপন করছেন সিনেমা সংশ্লিষ্টরা। বিশেষ করে কাজ না থাকায় প্রোডাকশন বয়, টি বয় থেকে শুরু করে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে কর্মরত কলাকুশলীরা একেবারে অসহায়।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী তার ‘মালেক আফসারী অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে এমনটাই তুলে ধরে বলেছেন, করোনার কারণে কোন কাজ না থাকায় অনেকেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন। একটি সিনেমা তৈরী করতে যাদের প্রয়োজন হয়, তাদের অধিকাংশ করোনার কারণে খুব কষ্টে আছেন। তারা ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন।

তিনি সেই ভিডিওতে এক প্রোডাকসন বয়ের কথা বলতে বলতে কেঁদে ফেলেন। তার বাড়ি ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালা বাড়ি যেতে দেয়নি বলে মালেক আফসারী নিজে সব টাকার দায়ভার নিয়ে ছাড়িয়ে আনেন তাকে। এইরকম পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে সিনেমার ভবিষ্যত অন্ধকার বলেও আখ্যা দেন।

বিস্তারিত দেখুন ভিডিওতে …https://www.youtube.com/watch?v=SUe4PJu2efM&t=27s

(0)

Exit mobile version