Site icon changetv.press

কুড়িগ্রামে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কুড়িগ্রাম সদর উপজেলায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরডিআরএস বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার নিয়ে নিজ জেলা কুড়িগ্রামে আসছিলেন। সকালে ওই স্থানে পৌঁছালে একটি বাসের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত হন। নিহত অপরজন প্রাইভেটকারের সহকারী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আকবর হোসেনের আরেক সন্তান ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

(1)

Exit mobile version