আজ বেলা ১২টার দিকে কুড়িগ্রামের সদর উপজেলায় বাসের ধাক্কায় একই পরিবারের ৩জন দম্পতিসহ অটোরিক্সা আরোহী নিহত হয়। এছাড়াও আহত হয় আরো তিনজন।
জানা যায়,উপজেলার কাঁঠালবাড়ী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জোসনা (২৮) ও মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
আহতদের মধ্যে অটোরিকশার চালক মানিককে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোস্তফার মেয়ে মিম (১৫) এবং জাহেদুল ইসলাম (৪৫) নামের আরেক জনকে ভর্তি করা হয়েছে কুড়িগ্রাম সদর হাসপাতালে।
ওসি মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি লালমনিরহাটে যাওয়ার পথে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাস অটোরিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। “এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।”
(17)

