Site icon changetv.press

কুমিল্লার ঘটনায় খেলাফত আন্দোলনের নেতাসহ আসামি ৪ হাজার

সম্প্রতি কুমিল্লায় মন্দিরে ‘পবিত্র কোরআন’ অবমাননা ও অপ্রীতিকর ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই দুই মামলায় চার হাজারজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

লিমিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, পল্টন থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুই হাজার ৫০০ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

অন্যদিকে, রমনা থানার মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এক হাজার ৫০০ জনকে।

দুই মামলায় নাম উল্লেখ থাকা ২১ জন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে জাফরুল্লাহ খান রয়েছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, তার থানায় হওয়া মামলার আসামিদের মধ্যে জাফরুল্লাহ খানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের নাম উল্লেখ করে মামলা হয়। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে

(0)

Exit mobile version