Site icon changetv.press

কিছু রাজনৈতিক নেতাকে মাসে ২৫ কোটি টাকা দিতেন জি কে শামীম

কিছু রাজনৈতিক নেতা নিয়মিত টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকার ভাগ পেতেন যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের নিকট থেকে। বেশক’জন রাজনৈতিক নেতাকে প্রতি মাসে ২৫ কোটি টাকা দিতেন  জি কে শামীম। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্যই জানিয়েছেন শামীম।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন নির্মাণের ৭৫ কোটি টাকার টেন্ডার জাল কাগজপত্র দাখিল করে হাতিয়ে নেন জি কে শামীম। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান করে জাল কাগজপত্রের প্রমাণ পেয়েছে। জি কে শামীমকে কাজ পাইয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরেই খুন হয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী।

(22)

Exit mobile version