দেশের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। আজ সকাল ৯টা ০৬ মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
তার ভাই সালেহ জামান, বিষয়টি নিশ্চিত করেছেন। এটিএম’র মেয়ে কোয়েল আহমেদ বলেন, আব্বা আর নেই। আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। আমি রাত ২টা ৩০ মিনিটে আব্বার বাসায় আসছি।
বাবার আত্মার শান্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।
১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
(2)

